বাংলাদেশ কৃষি ব্যাংকের সুনামগঞ্জ অঞ্চলাধীন শাখাসমূহের “ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যাবসা সম্প্রসারণ বিষয়ক পর্যালোচনা সভা” সুনামগঞ্জ জেলা সার্কিট হাউজ হলরুমে ১২ নভেম্বর, ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ নাসিরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসমাইল হোসেন। এসময় সিলেট বিভাগের মহাব্যবস্থাপক জনাব মোঃ নাজমুল হোসেন, সুনামগঞ্জ মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ফয়জুর রহমান শহীরসহ সকল শাখা ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে অংশীদারিত্বে …
businessbarta.com সবার জন্য businessbarta.com