এবি ব্যাংক লিমিটেড এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংক কার্ডহোল্ডারগণ টিভিএস মোটরবাইকে ৬ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা উপভোগ করবেন। এবি ব্যাংক লিমিটেডের রিটেইল ব্যাংকিং ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ রেজাউল শাহরিয়ার এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব বিপ্লব কুমার রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহমুদউল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও দেখুন
আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে!
বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো নিয়ে এসেছে তাদের বিশেষ …
businessbarta.com সবার জন্য businessbarta.com