শিরোনাম

মহান বিজয় দিবস উপলক্ষে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ও ১৬ ডিসেম্বর যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে যমুনা ব্যাংক লিমিটেডের ঢাকার কর্পোরেট অফিসে ও কক্সবাজারের চকরিয়ায় “স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান দু’টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম, উপব্যবস্থাপনা পরিচালক গণ সহ প্রধান কার্যালয় ও ব্যাংকের সকল শাখার শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় স্বশরীরে ও ভার্চুয়ালী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১৮৫ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন।

আরও দেখুন

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *