ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এটিএম/ সিআরএম বুথ চালু করেছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ৪ জানুয়ারি ২০২৩ এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) পূর্বাচলে ব্যাংকের ৬৭ নম্বর স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে এ বুথের উদ্বোধন করা হয়। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই বুথ থেকে অ্যাকাউন্টধারীরা টাকা তুলে প্রয়োজনীয় কেনাকাটা করতে পারছেন। এছাড়া সিআরএম এর মাধ্যমে ক্রেতা-বিক্রেতারাও যে কোনো সময় নিজেদের টাকা জমা ও উত্তোলন, ক্যাশ বাই কোডের মাধ্যমে কার্ডছাড়া নগদ লেনদেন এবং ফান্ড ট্রান্সফারের সুবিধা পাচ্ছেন।
আরও দেখুন
এসপ্রেসো লাউঞ্জ ৪০টিরও বেশি পদের সমাহারে কর্পোরেট বুফে লাঞ্চ চালু করেছে
১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে: বনানীর এসপ্রেসো লাউঞ্জ একটি মনোরম ও আন্তরিক পরিবেশে ৪০টিরও বেশি পদের …
businessbarta.com সবার জন্য businessbarta.com