যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে প্রতি বছরের মতো এবারও বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সেবার জন্য একটি বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ চিকিৎসা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ সহ ব্যাংকের নিকটস্থ শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এ সেবা কেন্দ্র থেকে ইজতেমা চলাকালীন সময় মুসল্লিরা সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ পাবেন। উদ্বোধনকালে চেয়ারম্যান নূর মোহাম্মদ সকলের মঙ্গলের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন।
আরও দেখুন
রাঙ্গামাটি জেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা
রাঙ্গামাটি প্রতিনিধি: নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: খাইরুল আজিজ খোকন: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে খাদ্য …
businessbarta.com সবার জন্য businessbarta.com