শিরোনাম

রাজধানীর রামপুরায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আরও একটি উপশাখার কার্যক্রম শুরু হল।

০১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার এই উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।
এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশ নেন।
এ নিয়ে মোট ১৭টি শাখা-উপশাখার মাধ্যমে সমৃদ্ধির অনুপ্রেরণায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। শীঘ্রই দেশের অন্যান্য সম্ভাবনাময় স্থানগুলোতে শাখা ও উপশাখা চালু করতে যাচ্ছে ব্যাংকটি।

আরও দেখুন

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের বহুল প্রতীক্ষিত সি-সিরিজ স্মার্টফোন, সি১০০এক্স। ডিভাইসটিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *