শিরোনাম

লক্ষ্যমাত্রা অর্জনে জনতা ব্যাংকে আলোচনা সভা অনুষ্ঠিত

চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে রোববার (২১ মে, ২০২৩) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মোঃ কামরুল আহছান, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ রমজান বাহার ও মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), জিএম ও ডিজিএমবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল জব্বার বলেন, ব্যাংকের সার্বিক অগ্রগতি ও সাফল্যের লক্ষ্যে সকলকে একযোগে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। শাখা পর্যায়ে গ্রাহক সেবার মান বাড়াতে হবে। ব্যাংকের সকল কাজের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। শ্রেণীকৃত ঋণ আদায় ও নিয়মিতকরন, আমানত ও ফরেন রেমিটেন্স বৃদ্ধি এবং দ্রুত মামলা নিষ্পতিসহ বিভিন্ন বিষয়ে তিনি গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন।

আরও দেখুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *