শিরোনাম

রেমিট্যান্স লোন বিতরণ শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

রেমিট্যান্স যোদ্ধা এবং তাদের পরিবারকে ঋণ সুবিধা দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়কে উৎসাহিত করতে চালু করা হয় ”বেঙ্গল রেমিট্যান্স লোন”।

বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩, গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ আনুষ্ঠানিকভাবে দু’জন প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে ”বেঙ্গল রেমিট্যান্স লোন” এর চেক হস্তান্তর করেন।

এসময় ব্যাংকের ডিএমডি ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, ডিএমডি ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম, চৌমুহনী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মশিউর রহমান এবং হেড অব বিজনেস (মাইক্রো ক্রেডিট) মো. মাসুদ রানাসহ বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *