শিরোনাম

আলোক হেলথকেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে জৈব সার ও সবজি বীজ বিতরণ করেন

আলোক হেলথকেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: লোকমান হোসেন এর নেতৃত্বে, সমাজের গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে ঘাটাইলের দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে জৈব সার ও সবজি বীজ বিতরণ করা হয়।
“কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, এভাবেই হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।” এই স্লোগানকে সামনে রেখে গত শনিবার, ০৮ জুলাই ২০২৩, বিকাল ৪ ঘটিকায় ঘাটাইলের বীরসিংহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলোক হেলথকেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে আট শতাধিকের ও অধিক কৃষকদের মাঝে বিনামূল্যে জৈব সার ও সবজি বীজ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: লোকমান হোসেন, সহ-সভাপতি, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ এবং ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেলথকেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতাল, ঘাটাইল, টাঙ্গাইল/ঢাকা। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন লোকের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক মিলন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: জাকির হোসেন বাবু, প্রধান আলোচক ছিলেন মো: আব্দুছ ছবুর তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনার বাংলা জৈব সার ও শরীফ সীড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: সানোয়ার হোসেন শরীফ, উপ-সহকারী কৃষি অফিসার মীর সোলাইমান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আবিদ হোসেন তালুকদার।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডে-কেয়ার সেবা চালু

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কর্মরত মায়েদের শিশুদের সুরক্ষা, পরিচর্যা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতের উদ্দেশ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *