শিরোনাম

বিমানের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক যাত্রী সেবার মানোন্নয়নের লক্ষ্যে সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে ৭ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১১:০০ টায় বিমানের জেলা বিক্রয় অফিস, মতিঝিলে গণশুনানির আয়োজন করা হয়। বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ জনাব ছিদ্দিকুর রহমান, পরিচালক গ্রাহক সেবা জনাব মোঃ মতিউল ইসলাম চৌধুরী, মহাব্যবস্থাপক জেলা বিক্রয় অফিস জনাব আশরাফুল আলম, মহাব্যবস্থাপক গ্রাহক সেবা (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মনিরুল ইসলাম সহ সম্মানিত যাত্রীবৃন্দ ও সেবা গ্রহীতাগণ গণশুনানিতে উপস্থিত ছিলেন।

গণশুনানিতে বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ এবং পরিচালক গ্রাহক সেবা যাত্রীসাধারণকে বিমানের সেবাসমূহ সম্পর্কে তথ্য প্রদান করেন এবং সেবা প্রাপ্তির পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। কয়েকজন সম্মানিত যাত্রী বিমানের সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা, মতামত ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। বিমান কর্তৃপক্ষ তাদের মতামত ও পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন।

আরও দেখুন

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *