শিরোনাম

এক্সিম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লা অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও সকল শ্রেণীর নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সম্মেলন করলো এক্সিম ব্যাংক। গত ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে কুমিল্লার গোল্ডেন স্পুন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মোঃ আব্দুল বারী, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী এবং কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাকসুদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকুলতা নিয়ে আলোচনা করে কিভাবে বর্তমান পরিস্থিতিতে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করেন।

 

 

আরও দেখুন

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর মধ্যে একটি সমঝোতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *