যমুনা ব্যাংক লিমিটেডের ঢাকা দক্ষিণ অঞ্চলের “ম্যানেজারস’ মিটিং” অনুষ্ঠিত হলো রাজধানীর একটি অভিজাত হোটেলে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক রেদোয়ান-উল করিম আনসারী, মোঃ হাসান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুর রহমান সরকার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের সকল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কার্য্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মিটিং এ ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
আরও দেখুন
আহসান হাবীবের নেতৃত্বে পূর্বধলা উপজেলা খাদ্য অফিসে জনবান্ধব খাদ্যসেবা
পূর্বধলা প্রতিনিধি: খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে …
businessbarta.com সবার জন্য businessbarta.com