শিরোনাম

ত্রাণের জন্য গাজাবাসীর দীর্ঘ অপেক্ষা

টানা প্রায় দুই সপ্তাহের ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা খাদ্য, পানি ও জ্বালানির মতো জরুরি সামগ্রীর অভাবে ধুঁকছে। বিপর্যস্ত উপত্যকাটির প্রায় ২৪ লাখ মানুষের জীবন। মিসরের রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণসামগ্রী পৌঁছানোর ব্যাপারে মতৈক্য হলেও রাস্তা বিধ্বস্ত থাকায় গতকাল শুক্রবার অন্তত দুপুর পর্যন্ত গাড়ি পার হতে পারেনি। সর্বশেষ জাতিসংঘ দু-এক দিনের মধ্যে গাজাবাসীর কাছে সহায়তা পৌঁছানোর আশ্বাস দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের পর ইসরায়েল সম্মত হয় যে মিসরের দিক দিয়ে গাজায় ত্রাণসামগ্রী পাঠাতে দেওয়া হবে। তবে তা হামাসের হাতে পড়া চলবে না। এরপর মিসর ২০ ট্রাক জরুরি সামগ্রী পাঠাতে সম্মত হয়। মানবিক সহায়তা কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন, এটি প্রয়োজনের তুলনায় অতি সামান্য।

আরও দেখুন

বিমানে পেজার, ওয়াকি-টকির ব্যবহার নিষিদ্ধ করল ইরান

তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকি-টকিতে গোপনে বিস্ফোরক বসিয়ে লেবাননে ইসরায়েলি বিস্ফোরণের ঘটনার কয়েক সপ্তাহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *