শিরোনাম

আবুল কালাম আজাদের পক্ষে জামালপুর লক্ষ্মীচরে নৌকার গণজোয়ার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে জামালপুর-৫ সদর আসনের নৌকার মনোনীত  প্রার্থী জনাব মো: আবুল কালাম আজাদ জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বিভিন্ন রাস্তায়, রাস্তার মোড়ে,বাজারে, চায়ের দোকান সহ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে নৌকা মার্কার প্রচারণা করেন এবং ভোট প্রার্থনা করেন।। জনাব আবুল কালাম আজাদ ২২ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় তার গণসংযোগ অব্যাহত রাখেন এবং ভোটারদের উদ্দেশ্যে বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা সরকার বারবার দরকার।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আন্জু মনোয়ারা হেনা, সাবেক অতিরিক্ত সিনিয়র সচিব শাহাবুদ্দিন আহমেদ, সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ, লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী,সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

 

 

 

 

আরও দেখুন

তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। রোববার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *