শিরোনাম

সেবার মানোন্নয়নে এগিয়ে নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিস

নওগাঁ প্রতিনিধি:

সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নাগরিকবান্ধব সেবায় প্রশংসিত সহকারী পরিচালক অরূপ রতন চাকী:

নাগরিকদের পাসপোর্টসংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিস। সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানো, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমে অফিসটির কার্যক্রমে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক অরূপ রতন চাকী দায়িত্ব পালনে আন্তরিকতা, দক্ষতা ও নাগরিকবান্ধব মনোভাবের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখছেন। পাসপোর্ট সেবার বিভিন্ন ধাপ সম্পর্কে সেবাপ্রত্যাশীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক ও ডিজিটাল ব্যবস্থাপনার সঙ্গে তাল মিলিয়ে পাসপোর্ট সেবাকে আরও সহজলভ্য করতে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেবাপ্রত্যাশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও দায়িত্বশীল ব্যবস্থাপনার ফলে নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার পরিবেশ আরও উন্নত হচ্ছে।

অরূপ রতন চাকীর নেতৃত্বে নাগরিকের সময়, স্বাচ্ছন্দ্য ও সেবার মানকে গুরুত্ব দিয়ে নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিস এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সেবাপ্রত্যাশী ও স্থানীয়দের।

আরও দেখুন

এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ এর মধ্যে চুক্তি স্বাক্ষর

আর্থিকভাবে পিছিয়ে থাকা তরুণদের পেশাগত ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ প্রদানে অংশীদারত্ব গড়ে তুলেছে এসওএস চিলড্রেনস ভিলেজেস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *