শিরোনাম

জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্সী ইউনিভার্সিটির শ্রদ্ধা

স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সকালে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রতিনিধি দল । ১৭ মার্চ ২০২৪ তারিখ রোববার প্রত্যুষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু এবং ১৫ অগাস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের স্মরণে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বিজনেস অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মগ্রহণ করেন। কালক্রমে তাঁর হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান পায় আজকের বাংলাদেশ।

 

আরও দেখুন

বিকাশ-এর পৃষ্ঠপোষকতায় শাবিপ্রবিতে অনুষ্ঠিত হলো ‘সিএসই কার্নিভাল ২০২৬’

বিকাশ-এর পৃষ্ঠপোষকতায় শাবিপ্রবিতে অনুষ্ঠিত হলো ‘সিএসই কার্নিভাল ২০২৬’প্রযুক্তি দক্ষতা এবং বিশ্লেষণী সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রোগ্রামিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *