শিরোনাম

ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে সিভিল ও স্টিল ওয়ার্কসের জন্য এবিসি লিমিটেড-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড।

ঢাকা | ৯ আগস্ট ২০২৬

 

ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (NSEZ), মিরসরাই, চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সিভিল ও স্টিল ওয়ার্কস বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বার্জার হাউস, উত্তরা, ঢাকায় অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড (ABC)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (BPBL)।
চুক্তির আওতায় NSEZ প্রকল্প এলাকায় বাল্ক র’ ম্যাটেরিয়াল ওয়্যারহাউস (Bulk RM WH)-এর সিভিল ও স্টিল ওয়ার্কস, ওয়ার্কার্স ফ্যাসিলিটির সিভিল ওয়ার্কস এবং ইউটিলিটি বিল্ডিংয়ের সিভিল ওয়ার্কস সম্পাদন করা হবে।
BPBL-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও & ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহসিন হাবিব চৌধুরী এবং ABC-এর পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাশিদ ইসলাম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ABC-এর সিনিয়র পরিচালক জনাব রাশেদ চৌধুরী, BPBL-এর চীফ সাপ্লাই চেইন অফিসার জনাব রাকিবুল আলম এবং BPBL ও ABC-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।
এই চুক্তি স্বাক্ষর NSEZ প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সুবিধা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে BPBL-এর সিইও & ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহসিন হাবিব চৌধুরী বলেন,
“এই চুক্তি প্রকল্পটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা ABC-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে নির্ধারিত কাজগুলো নিরাপদ, দক্ষতা ও প্রয়োজনীয় গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে আশাবাদী।”

ABC-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাশিদ ইসলাম বলেন,
“এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ হতে পেরে আমরা আনন্দিত। চুক্তিতে নির্ধারিত প্রয়োজনীয়তা, গুণগত মান এবং প্রকল্পের সময়সূচি অনুযায়ী আমাদের ওপর অর্পিত কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানের শেষে উভয় প্রতিষ্ঠান প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঘনিষ্ঠ সমন্বয়, গুণগত মানসম্পন্ন কাজ, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

আরও দেখুন

শুরু হলো ‘আনোয়ার টেক্সটাইল মিল উইক’-এর ৩য় আসর

ঢাকা, ৪ আগস্ট ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে উদ্ভাবন ও টেকসই অগ্রযাত্রার প্রতিশ্রুতি নিয়ে আজ থেকে শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *