শিরোনাম

বঙ্গবন্ধু’র সমাধিতে আইসিবি ও বঙ্গবন্ধু পরিষদ, আইসিবি শাখা’র শ্রদ্ধা নিবেদন

২০ এপ্রিল ২০২৪ তারিখ শনিবার আইসিবি ও বঙ্গবন্ধু পরিষদ, আইসিবি শাখার উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধাজ্ঞাপন শেষে আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। পরবর্তীতে অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বই এ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ, আইসিবি শাখার সদস্যবৃন্দ, সাবসিডিয়ারি কোম্পানি’র প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, কর্পোরেশনের মহাব্যবস্থাকগণ এবং আইসিবি কর্মকর্তা সমিতি ও আইসিবি কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়: খাদ্য ব্যবস্থাপনা ও নিরাপদ খাদ্য মজুত নিশ্চিত করার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদের নেতৃত্বে খাদ্য ব্যবস্থাপনায় গুরুত্ব: দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *