শিরোনাম

প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে ডিটেমপেট লিমিটেডের চুক্তি

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি করেছে ডিটেমপেট লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, ডিটেমপেট লিমিটেড-এর কাছ থেকে প্রাইম ব্যাংকের প্রোয়োরিটি কাস্টমাররা বিশেষ সুবিধায় ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, সেক্রেটারিয়াল, অডিট, মানবসম্পদ ও পেরোল ম্যানেজমেন্ট, বিজনেস অটোমেশন, ভ্যাট ও ট্যাক্স, প্রোজেক্ট ফাইন্যান্স ও ব্যাংকিং অ্যাডভাইসরি এবং ম্যানেজমেন্ট বিষয়ক সেবা নিতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ডিটেমপেট লিমিটেডের কো ফাউন্ডার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহ্সিনা মুন্না-এফসিসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদেরী, ডিটেমপেট লিমিটেডের পরিচালক কামরুল হাসান ও সিনিয়র এসোসিয়েট শাহীদ আলী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও দেখুন

দেশের বাজারে যাত্রা শুরু করল ইলেকট্রিক মোটরবাইক ‘ভি মটো’

  বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *