শিরোনাম

তিতাস গ্যাস এর প্রিপেইড রিচার্জ সেবায় বিশেষ নির্দেশনা

তিতাস গ্যাস প্রিপেইড রিচার্জ সেবা নিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আগামী ৪ ও ৫ তারিখের জন্য  এক বিশেষ নির্দেশনা দিয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ বুধবার (০২-১০-২০২৪) এক বিজ্ঞপ্তিতে জানাই-

তিতাস গ্যাসের প্রি-পেইড মিটারযুক্ত আবাসিক গ্রাহকগণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ৪ অক্টোবর, ২০২৪ তারিখ রাত ১২:০০ ঘটিকা হতে পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৫ অক্টোবর, ২০২৪ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত (শুক্রবার ও শনিবার) পেমেন্ট সার্ভারের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য “উপায়” এজেন্টের মাধ্যমে প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ সেবা বন্ধ থাকবে। এমতাবস্থায়, প্রি-পেইড মিটারযুক্ত আবাসিক গ্রাহকগণকে গ্যাস কার্ড রিচার্জ করে রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি: শাহজালাল বিমানবন্দর থেকে ২৬৮টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে একাধিক দেশ তাদের আকাশসীমা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *