যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌছে দেয়ার প্রত্যয় নিয়ে ঢাকার সাংস্কৃতিক কেন্দ্র ধানমন্ডির সাত মসজিদ রোডে উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের ১৬৯তম “সাত মসজিদ রোড শাখা”। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক কানুতোষ মজুমদার, শাহিন মাহমুদ, রেদোয়ান-উল করিম আনসারী, স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান সরকার, মোঃ আব্দুল জব্বার চৌধুরী, এম. মুর্শিদুল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। এছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ, প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন
আরও দেখুন
৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তাদের বহুল প্রতীক্ষিত সি-সিরিজ স্মার্টফোন, সি১০০এক্স। ডিভাইসটিতে …
businessbarta.com সবার জন্য businessbarta.com