শিরোনাম

ইউল্যাব ১০ম ছাত্র সম্মেলনে রানার আপ পুরস্কার অর্জন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সফলভাবে ১০ম আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করেছে। ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড হিউম্যানিটিজ (ডিইএইচ) কর্তৃক আয়োজিত এই অসাধারণ দুদিনব্যাপী ইভেন্টটি ১৯–২০ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলন “ভাষার অস্ত্রায়ন এবং সামাজিক–রাজনৈতিক পরিবর্তন” এই থিমকে কেন্দ্র করে আয়োজিত হয়েছিল এবং এতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রদর্শিত হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফনান বিনতে হেলাল সেরা গবেষণাপত্র পুরস্কার জয় করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাফফাতুন জিনান রানার আপ গবেষণাপত্র পুরস্কার অর্জন করেন। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাংস্কৃতিক প্রযোজনা “ফ্রডস্ অব ট্রান্সলেশন” সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এবং ইউল্যাবের “ওয়ার্ডস্ টু লিভ বাই” নাটক পরিবেশনাটি রানার আপ পুরস্কার অর্জন করে।

ইউজিসি বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ তারিখে ইউল্যাবের দশম আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণি ও সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, “আমি শিক্ষার্থীদের সাহস এবং বুদ্ধিমত্তার জন্য কৃতজ্ঞ। তোমরা তরুণরা অত্যন্ত সাহসী এবং মেধাবী, যা আমরা জুলাই–আগস্ট আন্দোলনের সময় প্রত্যক্ষ করেছি। তোমাদের কারণেই আমরা একটি নতুন দেশের জন্ম দেখেছি।” তার অনুপ্রেরণামূলক বক্তব্য দুই দিনের একাডেমিক এবং সৃজনশীল অভিযাত্রায় মর্যাদা যোগ করে। এরপর অধ্যাপক ফায়েজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান; ইউল্যাব বোর্ড অফ ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক সামসাদ মর্তূজা; আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ স্কুলের ডিন অধ্যাপক কায়সার হক এবং ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড হিউম্যানিটিজের  প্রধান আরিফা গণি রহমান। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজয়ীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট, স্বীকৃতির সনদ এবং অর্থ পুরস্কার প্রদান করা হয়।

ডিইএইচ আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা একাডেমিক ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ ইভেন্টে পরিণত হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চা এবং সৃজনশীল প্রকাশের একটি প্ল্যাটফর্ম প্রদান করে। এ বছর ৬টি জেলার (ঢাকাসহ) ২৬টি বিশ্ববিদ্যালয় ১৯ ডিসেম্বর একাডেমিক পেপার উপস্থাপন করে, যেখানে তারা সেরা গবেষণাপত্র পুরস্কার এর জন্য প্রতিযোগিতা করে। দ্বিতীয় দিন সাতটি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি জয়ের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।

অংশগ্রহণকারী নয় এমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা একাডেমিক পেপার এবং পারফরম্যান্সের বিচার প্রক্রিয়ায় ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করেন। এ বছরের থিম নিয়ে বিভিন্ন বিষয়ের উপস্থাপনা ছিল, তবে অনেক উপস্থাপনা ২০২৪ সালের জুলাই–আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে ছিল।

আরও দেখুন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্যামিলি ডে-২০২৬ অনুষ্ঠিত

শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে দুই দিনব্যাপী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *