শিরোনাম

যমুনা ব্যাংকের উদ্যোগে “বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (BGIS)” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যমুনা ব্যাংক পিএলসি. গত ১৩ মে, ২০২৫ তারিখে “শরী’আহ ভিত্তিক বিনিয়োগের সুযোগ: বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (BGIS)” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারটিতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেব্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক জনাব ইস্তেকমাল হোসাইন এবং কি-নোট স্পিকার হিসেবে ছিলেন তাঁর টিমের অন্যান্য সদস্যবৃন্দ, যাঁরা সুকুক বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন। যমুনা ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এই সেশনে ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং অপারেশনাল ম্যানেজারগণ স্বশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল সুকুক স্ট্রাকচারিং, বিনিয়োগ সম্ভাবনা ও নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি।

উক্ত সেমিনারে যমুনা ব্যাংক শরী’আহ সম্মত সুকুক বিনিয়োগের প্রসার এবং সেক্টরের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এতে ৬ষ্ঠ বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (BGIS)-এর গুরুত্ব তুলে ধরা হয়। এটি একটি ইজারা সুকুক, যার পরিমাণ ২,০০০ কোটি টাকা, মেয়াদ ৭ বছর এবং বার্ষিক ১০.৫০% মুনাফা, যা ১৮-১৯ মে ২০২৫ পর্যন্ত বিডিংয়ের জন্য উন্মুক্ত থাকবে।

আরও দেখুন

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

প্রাণবন্ত ঐতিহ্য ও চিরন্তন সংস্কৃতি থেকে শুরু করে মনজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, ফসল ঘরে তোলার আনন্দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *