শিরোনাম

হাউজ অব বাটারফ্লাই-এর সাথে ‘ঘর সাজবে ঈদ উৎসবে’ 

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসবের আয়োজন! আর তাই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান, বাটারফ্লাই গ্রুপ শুরু করেছে ‘ঘর সাজবে ঈদ উৎসবে’ ক্যাম্পেইন। ঈদ উদযাপনকে আরো উপভোগ্য করতে এই ক্যাম্পেইন দিচ্ছে আকর্ষণীয় সব অফার, যা ইতিমধ্যে গ্রাহকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

এই অফারে, বাটারফ্লাই, ইকো প্লাস, হায়ার, হিটাচি, এলজি, স্যামসাং, তোশিবা ও হোয়ার্লপুলসহ শীর্ষস্থানীয় গ্লোবাল ও নিজস্ব ব্র্যান্ডের পণ্য ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন ১০০% পর্যন্ত ক্যাশব্যাক। একই সঙ্গে নির্দিষ্ট মডেলের ফ্রিজে ৩৯,৬০০ টাকা পর্যন্ত, টিভিতে ৩৬,১০০ টাকা পর্যন্ত এবং এসিতে ১৪,৮০০ টাকা পর্যন্ত নগদ সাশ্রয় ও ফ্রি গিফট ছাড়াও ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এছাড়াও নির্দিষ্ট ব্যাংকের কার্ডে ৫,০০০ টাকা এবং নগদ পেমেন্টে ৫০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক। বাংলালিংক অরেঞ্জ ক্লাবের মেম্বারদের জন্যও থাকছে অতিরিক্ত ৫% ক্যাশব্যাক।

বাটারফ্লাই গ্রুপ-এর হেড অফ মার্কেটিং, মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ঈদের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে আমাদের এই বিশেষ আয়োজন। এছাড়াও, ঈদের আনন্দ ভাগাভাগিতে দূরত্ব যাতে বাঁধা না হয় সেজন্য প্রবাসী ভাইয়েরা খুব সহজেই ইলেক্ট্রনিক্স পণ্য অর্ডার করতে পারেন বাটারফ্লাই গ্রুপের ওয়েবসাইটে। আমরা পৌছে দেবো আপনাদের প্রিয়জনের কাছে। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পেইনগুলো গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে এবং তাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে।’

ঈদের অফারের সাথে ক্রেতারা Try & Buy অফারের মাধ্যমে, নির্দিষ্ট মডেলের পণ্য আগে থেকেই ব্যবহার করে দেখার সুযোগ পাচ্ছেন।

এছাড়াও, কিস্তিতেই স্বস্তি অফারে ক্রেতারা যেকোন সময়ে হাউজ অব বাটারফ্লাই থেকে পণ্য কিনে নিতে পারবেন ১৫% ডাউন পেমেন্টে; রয়েছে ২৪ মাস পর্যন্ত ০%-এ ব্যাংক EMI সুবিধা।

 

আরও দেখুন

আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে!

বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো নিয়ে এসেছে তাদের বিশেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *