শিরোনাম

বিমান দুর্ঘটনায় বেবিচক চেয়ারম্যান-এর গভীর শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।

এক শোকবার্তায় চেয়ারম্যান বলেন, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরও দেখুন

সংগীত শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আইপিডিসি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬- চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রম যাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *