শিরোনাম

মুক্তিযোদ্ধা ভাতা প্রদানে ব্যাংকের করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সোনালী ব্যাংক পিএলসির যৌথ আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা, উৎসবভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাদি বিতরণ সংশ্লিষ্ট ব্যাংকের করণীয় বিষয়ে রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১১ সেপ্টেম্বর সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস রাজশাহীর সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানে MIS সফটওয়্যার পরিচালনা বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মো. তমিজুল ইসলাম খান, সিনিয়র সহকারী সচিব জনাব নুসরাত জাহান ও জনাব এ এইচ এম মহসীন রেজা, সিস্টেস এনালিস্ট জনাব মোহাম্মদ আব্দুল্লাহ যুনাইদ, জিএম অফিস রাজশাহীর জিএম (ইনচার্জ) জনাব মো. শওকত জামান, প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মো. আমিনুর রহমান খান, জিএম অফিস রাজশাহী ও বগুড়ার অন্যান্য নির্বাহীবৃন্দ।

বিভাগীয় এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন রাজশাহী বিভাগের জেলাগুলোর অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, ব্যাংকের জিএম অফিস রাজশাহী ও বগুড়ার বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা।

আরও দেখুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *