শিরোনাম

”জাতীয় এসএমই পণ্য মেলায় সোনালী ব্যাংকের অংশগ্রহণ”

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আট দিনব্যাপী ১২তম জাতীয় #এসএমই_পণ্য_মেলা ২০২৫ এ অংশ নিচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি।

৭ ডিসেম্বর রবিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান

উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান ও জেনারেল ম্যানেজার জনাব কাজী মো. মফিজুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পরে এমডি অ্যান্ড সিইও ফিতা কেটে সোনালী ব্যাংকের স্টল উদ্বোধন শেষে প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

১৪ ডিসেম্বর পর্যন্ত মেলা চলাকালীন সোনালী ব্যাংকের স্টলে আগত গ্রাহক ও দর্শনার্থী থেকে উদ্যোক্তা বাছাই ও এসএমই ঋণ সংক্রান্ত সব রকমের তথ্য ও সেবা প্রদান করা হবে।

আরও দেখুন

খাদ্য ব্যবস্থাপনায় সেবার মানোন্নয়নে কাজ করছে বন্দর উপজেলা খাদ্য অফিস, নেতৃত্বে মোঃ মুশফিকুর রহমান

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিজনেস বার্তা | businessbarta.com জনসাধারণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *