শিরোনাম

সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইটের বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হালনাগাদ তথ্য

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে সম্মানিত যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী সকল ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা সম্মানিত যাত্রীসাধারণকে জানিয়ে দেয়া হবে।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২১ অক্টোবর ২০২৬ তারিখ থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় পরিচালনার পরিকল্পনা করছে। তবে, এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দরে প্রয়োজনীয় অনুমতি প্রাপ্তি সাপেক্ষে এসকল ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটসমূহ যথারীতি চালু রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে সম্মানিত যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা আগামী ১৮ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে পূর্বের ন্যায় বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। এছাড়া, যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লিখিত রুটসমূহে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। টিকিট ক্রয়, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

 

আরও দেখুন

খাদ্য ব্যবস্থাপনায় সেবার মানোন্নয়নে কাজ করছে বন্দর উপজেলা খাদ্য অফিস, নেতৃত্বে মোঃ মুশফিকুর রহমান

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিজনেস বার্তা | businessbarta.com জনসাধারণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *