শিরোনাম

এক্সক্লুসিভ ওয়েলনেস অফার নিয়ে এলো ঢাকা রিজেন্সি

শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির সমন্বয়ে পরিপূর্ণ ওয়েলনেস অভিজ্ঞতা নিয়ে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট উপস্থাপন করছে ডিআর ফিটনেস ও স্পা-তে বিশেষ ওয়েলনেস অফার। এই সীমিত সময়ের অফারে, নিয়মিত অতিথিরা ডিআর ফিটনেস মেম্বারশিপে পাচ্ছেন ৫০% পর্যন্ত বিশেষ ছাড়, অন্যদিকে ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য রয়েছে এক্সক্লুসিভ ৬০% ছাড়, যা সুস্থ জীবনযাত্রাকে করে তুলছে আরও সহজ ও আকর্ষণীয়। এক্সপার্ট ট্রেইনার, অত্যাধুনিক ইকুইপমেন্ট আর আকর্ষণীয় পরিবেশে ডিআর ফিটনেস আপনাকে দিচ্ছে ইন্সপায়ারিং এক পরিবেশ।
এছাড়াও জুভেনেক্স স্পা অতিথিদের জন্য এনেছে স্পেশাল স্পা অফার। সকল অতিথির জন্য থাকছে ২৬% ছাড় এবং ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য ৪০% পর্যন্ত ডিসকাউন্ট। প্রশান্ত পরিবেশে দক্ষ পেশাদারদের সেবায় উপভোগ করুন আরামদায়ক থেরাপি।ম্যাসাজ থেকে শুরু করে সতেজতা ফিরিয়ে আনা বিভিন্ন রিভাইটালাইজিং ট্রিটমেন্ট—জুভেনেক্স স্পা প্রতিদিনের ব্যস্ততা থেকে মুক্তির এক নিখুঁত আশ্রয়।
দেশের সবচেয়ে সুন্দর রুফটপ গার্ডেন গ্রিল অন দ্য স্কাইলাইন-এর পাশেই অবস্থিত ঢাকা রিজেন্সির এই সুইমিং পুল, যা আপনাকে প্রকৃতির সঙ্গে একান্ত মুহূর্ত উপভোগের সুযোগ দেবে। অতিথিদের জন্য রয়েছে সুইমিং পুল ব্যবহারে বিশেষ মূল্য সুবিধা, যেখানে সিঙ্গেল মাত্র ১৯৯৯ টাকা এবং কাপল প্যাকেজ মাত্র ২৯৯৯ টাকা, উভয়ের জন্যই থাকছে আকর্ষণীয় রেট। একক প্রশান্ত মুহূর্ত হোক কিংবা প্রিয়জনের সঙ্গে আরামদায়ক সময় কাটানো, সুইমিং পুল এনে দেবে স্বস্তির এক অনন্য অভিজ্ঞতা।
আধুনিক সুযোগ-সুবিধা, পেশাদার প্রশিক্ষক ও শান্ত পরিবেশে ডিআর ফিটনেস ও স্পা, ঢাকা রিজেন্সি নগরজীবনে সুস্থতা ও আরামের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। এই ওয়েলনেস অফার সুস্থ, সক্রিয় ও ব্যালান্সড লাইফস্টাইলের প্রতি ঢাকা রিজেন্সির অঙ্গীকারেরই প্রতিফলন।
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01713332661, অথবা ভিজিট করুন ঃ https://www.facebook.com/share/1atnLUFZAo/

 

আরও দেখুন

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *