শিরোনাম

জামালপুরে নবাগত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনকে ঘিরে নতুন প্রত্যাশা

জামালপুর জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোছাঃ ফারহানা ইয়াসমিন। তাঁর যোগদানের মধ্য দিয়ে জেলাবাসীর মাঝে নতুন প্রত্যাশা ও আশাবাদের সঞ্চার হয়েছে।
জামালপুরের সাধারণ মানুষ আশা করছেন, তাঁর নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার হবে।
স্থানীয়দের প্রত্যাশা, তিনি পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশের সেবাকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যাবেন। এতে করে জেলার সার্বিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে।
নবাগত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনকে businessbarta.com পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর কর্মজীবনের সফলতা এবং জামালপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

আরও দেখুন

বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু

উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *