শিরোনাম

অতিরিক্ত আলোকসজ্জা পরিহার ও বিদ্যুৎ সাশ্রয়ে ডেসকো’র বিশেষ অভিযান

জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে ৮ মার্চ (রবিবার) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার পর ৯ মার্চ ( সোমবার) থেকে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) অতিরিক্ত আলোকসজ্জা পরিহার ও বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীর ডেসকো আওতাধীন শপিং মল, বিপণিবিতানসহ আবাসিক ও বানিজ্যিক স্থাপনায় বিশেষ অভিযান শুরু করেছে।
১২ মার্চ ( বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় উত্তরা পশ্চিমাঞ্চল জমজম টাওয়ার, রাজলক্ষী, আর এফএল, বেস্ট বাই, এপেক্স, গাউছুল আজম এভিনিউ, সোনারগাঁ জনপদ, শাহমুখদুম এভিনিউ, সেক্টর- ১২ খালপার, সেক্টর-১৩, গরিবে নেওয়াজ এভিনিউতে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন, স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট (যুগ্ন জেলা জজ) ডেসকো মোঃ হাদিউজ্জামান। অভিযানে তাৎক্ষণিক অতিরিক্ত আলোকসজ্জা শনাক্ত করে তা বন্ধ করে দেয়া হয় এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অতিরিক্ত আলো ব্যবহার করলে কঠিন শাস্তি ও জরিমানা করার হুঁশিয়ারি দেয়া হয়।
অভিযানকালে মার্কেট এবং দোকান মালিকদের দোকানের অভ্যন্তরে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার জন্য এবং এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রির উপরে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। শপিং করতে আসা ক্রেতা, পথচারী এবং দোকানের স্টাফদের মাঝে সরকারের নির্দেশনা ও সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। অভিযানে ডেসকো’র উত্তরা পশ্চিম বিক্রয় ও বিতরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সাইফুর রহমান ভূঁইয়াসহ আরো অনেক কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া ১১ মার্চ (বুধবার) গুলশান-১, গুলশান-২, গুলশান এভিনিউ, বীর উত্তম একে খন্দকার রোড, পিংক সিটি শপিং মল, স্পার্ক গিয়ার শপিং মল, গুলশান-২ ডিএনসিসি সুপার মার্কেট, ভাসাবি শপিং মল, পুলিশ প্লাজা মার্কেট, রূপায়ন ট্রেড সেন্টার, জাহেদ প্লাজা মার্কেট, সুবাস্তু মুসকান টাওয়ারে অভিযান চালানো হয়। ডেসকো আওতাধীন প্রতিটি এলাকায় অভিযান চলমান রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে ডেসকো কর্তৃপক্ষ।

আরও দেখুন

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *