ইস্পাহানি মির্জাপুর টানা ১১তমবারের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ হট বেভারেজ (চা) ব্র্যান্ড-এর পুরস্কার জিতে নিয়েছে । জনপ্রিয়-এ ব্র্যান্ড সকল দেশীয় ও বহুজাতিক ব্র্যান্ডের মধ্যে ‘ওভারঅল বেস্ট ব্র্যান্ড’ ক্যাটাগরিতে চতুর্থ শীর্ষস্থানের স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে, এনসার্চ-এর সহযোগিতায় এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
রাজধানী ঢাকার লা মেরিডিয়েন হোটেলের গ্র্যান্ড বলরুমে ২০ ডিসেম্বর, শনিবার আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ৪৫ টি ক্যাটাগরিতে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে এ বছরের জন্যে সম্মাননা দেয়া হয়।
উল্লেখ্য যে, ইস্পাহানি টি লিমিটেডের সবচেয়ে জনপ্রিয় চা-এর ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর। এই অসাধারণ অর্জন প্রমাণ করে যে বাংলাদেশের চা শিল্পকে গড়ে তুলতে ইস্পাহানি মির্জাপুর নিরলস ভাবে কাজ করে চলেছে। আর ধারাবাহিক ভাবে আপোষহীন মান বজায় রেখে চলেছে।
আনন্দঘন এ মুহূর্তে ইস্পাহানি মির্জাপুর সকল ভোক্তা, ক্রেতা, অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের তাদের নিরন্তর আস্থা, সহযোগিতা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানায় ।
আরও দেখুন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও জনতা ব্যাংক পিএলসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ধরনের ফি, চার্জ আদায় এবং ডিএনসিসি’র কর্মীদের বেতন-ভাতা প্রক্রিয়াকরণ পরিষেবা …
businessbarta.com সবার জন্য businessbarta.com