শিরোনাম

জনতা ব্যাংক লিমিটেডের ঢাকা দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংক লিমিটেডের ঢাকা দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২২ উত্তর বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। গত বুধ ও বৃহস্পতিবার (১২ ও ১৩ অক্টোবর) অনুষ্ঠিত দুই দিন ব্যাপী সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার, মোঃ কামরুল আহছান এবং মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগীয় কার্যালয়ের জিএম বিভাগীয় কার্যালয়ের জিএম মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে সংশ্লিষ্ট নির্বাহী, শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই ঋণ বিতরন বৃদ্ধি, আমানত সংগ্রহ, সিএল হ্রাস, ফরেণ রেমিটেন্স বৃদ্ধি, শাখার গ্রাহক সেবার মান উন্নয়ন ও প্রতিটি শাখাকে সিএল এবং অবলোপন মুক্ত করাসহ ২০২২ সালে সকল সূচকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনা প্রদান করেন।

আরও দেখুন

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ৪৩তম সভা ২৩ মে শনিবার ব্যাংকের প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *