শিরোনাম

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আজ সোমবার (০৬ জানুয়ারি) সকাল ১১.০০ টায় জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে ডিসেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব নাছির উদ্দিন আহমেদ মহোদয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় ফোর্সদের সকল সমস্যার কথা শুনেন ও সকলের সমস্যা দ্রুত সমাধান করার উদ্দ্যোগ গ্রহন করেন এবং সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় মোটর-সাইকেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক, টিকটক) ইত্যাদি ব্যবহারে পুলিশ সদস্যদের বিশেষ সতর্ক করেন।

উল্লেখ্য যে,এ মাসে ০২ (দুই) জন পুলিশ সদস্যদের জেলা পুলিশ কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার আবেদনের প্রেক্ষিতে ৩০,০০০ (ত্রিশ) হাজার টাকা প্রদান করেন।

পরে,জামালপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অবসর গমনকৃত পুলিশ সদস্যদের বিদায়ী সংবর্ধনা প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। এসময় বিদায়ী অতিথিদের ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

জামালপুরে বিদ্যুৎ সেবায় ইতিবাচক পরিবর্তন: গ্রাহক সন্তুষ্টিতে এগিয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি

জামালপুর জেলায় নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা রাখছে জামালপুর পল্লী বিদ্যুৎ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *