শিরোনাম

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

দেশের ১৯ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শুক্রবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সূত্র:কালের কণ্ঠ

আরও দেখুন

ডেসকোর নিজস্ব স্থাপনায় কল সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সিনেসিস আইটি লিমিটেড ডেসকো’র কল সেন্টার পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ১ ডিসেম্বর ২০২৫ ডেসকো’র ট্রেনিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *