শিরোনাম

পশ্চিমবঙ্গে ১ বৈশাখ ‘বাংলা দিবস’ পালনের প্রস্তাব

জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ দিবস অর্থাৎ ‘বাংলা দিবস’ হিসেবে বেছে নেওয়া হয়েছে পহেলা বৈশাখকে। সেই সঙ্গে বাংলার রাজ্য গান হিসেবে বেছে নেওয়া হয়েছে কবিগুরুর লেখা ‘বাংলার মাটি-বাংলার জল…’ গানটিকে।

আজ বৃহস্পতিবারই দেশটির বিধানসভায় এই প্রস্তাব পেশ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বিধানসভায়।

যেহেতু শাসকদল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ, তাই এই প্রস্তাব অনায়াসে পাস হয়ে যাবে।গত ২৮ আগস্ট বাংলা দিবস নিয়ে সর্বদল কনভেনশন ডাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কনভেনশনের দুটি উদ্দেশ্য ছিল, এক রাজ্যের নির্দিষ্ট দিবস চূড়ান্ত করা। অপরটি নিজস্ব গান ঠিক করা।

আরও দেখুন

বিমানে পেজার, ওয়াকি-টকির ব্যবহার নিষিদ্ধ করল ইরান

তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকি-টকিতে গোপনে বিস্ফোরক বসিয়ে লেবাননে ইসরায়েলি বিস্ফোরণের ঘটনার কয়েক সপ্তাহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *