শীতার্তদের মাঝে বিতরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ২ (দুই) লক্ষ পিস কম্বল প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ১০ নভেম্বর, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট নমুনা কম্বল হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬
দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর …
businessbarta.com সবার জন্য businessbarta.com