শিরোনাম

প্রিয় জাহাঙ্গীর আর নেই

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ।
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের প্রিয় জাহাঙ্গীর কবির আজ আর আমাদের মাঝে নেই। তিনি আজ সকাল ৭টা ২০ মিনিটে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন)।
মরহুম জাহাঙ্গীর কবির বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ সকালে রূপনগর আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থানকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে দুঃখজনকভাবে পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজা আজ সকাল ১১টায় BUP ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এরপর তাঁকে বাসায় নেওয়া হবে এবং পরবর্তীতে যশোর জেলার শার্শা উপজেলার সম্বন্ধকাটি গ্রামে তাঁর নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩–৯৪ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের সাবেক এই শিক্ষার্থী তাঁর কর্মজীবন শুরু করেন একটি মানবাধিকার সংস্থায়। পরবর্তীতে ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেন। এরপর ২০১১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এ সহকারী পরিচালক (জনসংযোগ) হিসেবে কর্মজীবন শুরু করেন।
সদা হাস্যোজ্জ্বল, অমায়িক ও আন্তরিক এই মানুষটির অকাল প্রয়াণ আমাদের সকলকে গভীর শোকে নিমজ্জিত করেছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি বিজনেস বার্তা পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তাআলা তাঁদের এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

আরও দেখুন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৮ জুলাই ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *