মেরিটাইম সংশ্লিষ্ট বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ” (বিএসএমআরএমইউ) এর ঢাকাস্থ অস্থায়ী ক্যাম্পাসে” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”- শীর্ষক সেমিনার এবং সিটিজেন্স চার্টার”- বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসপি, পিএইচডি উপস্থিত ছিলেন। সেমিনারে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইনোভেশন ফোকাল পয়েন্ট জনাব দ্বিজেন্দ্র চন্দ্র দাস এবং “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয় ও মেরিটাইম সেক্টরের ভূমিকা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চীফ ই-গভর্ন্যান্স স্পেশালিস্ট, এজেন্সি টু ইনোভেট (a2i) ড. ফরহাদ জাহিদ শেখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক ইনোভেশন শোকেসিং-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমিসমূহ ও মেরিন ফিশারিজ একাডেমির প্রতিবিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ডি-নথি, বিএসএমআরএমইউ ইনটিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (বিআইএমএস), লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস), অনলাইন লিভ ম্যানেজমেন্ট, অনলাইন ফিন্যানসিয়াল ম্যানেজমেন্ট, ভার্চুয়াল ক্লাসরুম, অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রভৃতি স্থাপন করা হয়েছে।
আরও দেখুন
বিইউপিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক …
businessbarta.com সবার জন্য businessbarta.com