শিরোনাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ কর্তৃক ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও যুদ্ধাহতদের সহায়তা প্রদান

 

দেশের মেরিটাইম সংশ্লিষ্ট বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিএসআমআরএমইউ)” এর মাননীয় ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় গণহত্যার শামিল ও যুদ্ধাহত জনগণদের আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি আজ ২৬ জুন ২০২৪ তারিখ ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত মি. ইউসেফ এস. ওয়াই রামাদান এর নিকট আর্থিক সহায়তা হস্তান্তর করেন। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও দেখুন

শিক্ষক সম্পৃক্ততায় ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে সেমিনার

শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক সম্পৃক্ততার গুরুত্ব দিন দিন আরও স্পষ্ট হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *