শিরোনাম

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মেরিটাইম সংশ্লিষ্ট দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ০৪ মে ২০২৫ তারিখে রাজধানীর মিরপুর ১৪ এ অবস্থিত বিএন কলেজ এর শহীদ মোয়াজ্জেম হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি এর ৯ম ব্যাচ, বিএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং এর ৮ম ব্যাচ, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্‌স এর ৭ম, এলএলবি ইন মেরিটাইম ল’ এর ৭ম এবং বিএসসি ইন ফিশারীজ এর ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, ট্রেজারার, রেজিস্ট্রার, অনুষদ সমূহের ডিনবৃন্দ, একাডেমিক উপদেষ্টা, সিনিয়র অধ্যাপক, অনুষদ সদস্য, পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমডোর মোহাম্মদ এহসান উল্লাহ খান। উক্ত নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব কর্তৃক জাতীয় সঙ্গীত পরিবেশনা, বিশ্ববিদ্যালয়ের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারী প্রদর্শনী, নিয়ম শৃঙ্খলা, নিরাপত্তা, পরীক্ষা পরিচালনা নিয়মাবলী, আর্থিক বিষয়াবলী, শিক্ষা সংক্রান্ত সফ্টওয়্যারের ব্যবহার, অনলাইনে লাইব্রেরী ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীবৃন্দ বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পা্ওয়ায় আনন্দিত, উদ্বেলিত এবং গভীর উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাদের অভিভাবকবৃন্দ সন্তানদের উজ্জল ভবিষ্যতের সম্ভাবনায় সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার সুযোগের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীবৃন্দ একটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে থাকার নিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন।

আরও দেখুন

বিইউপি-তে প্রাইম ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, নভেম্বর ১৫, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (বিইউপি)-এর সহযোগিতায় “ফাইন্যান্সিয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *