শিরোনাম

ভারতে ইন্টারপোল সম্মেলনে অংশ নিচ্ছেন আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে অংশ নিচ্ছেন।

বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত এবং মাইক্রোনেশিয়ার পুলিশ প্রধান ও প্রতিনিধিগণের সাথে দ্বি-পক্ষীয় সভায় মিলিত হয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৮ অক্টোবর নয়াদিল্লিতে চার দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে ইন্টারপোলের প্রেসিডেন্টসহ সংস্থাটির সদস্যভুক্ত ১৯৫টি দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।

আইজিপি মহোদয় সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

আরও দেখুন

মোহাম্মদপুরের ৪০ ফিট খাল পুনরুদ্ধার , ফুটপাতে অবৈধ হকার উচ্ছেদ ,ডেঙ্গু মুক্ত মোহাম্মদপুর ও অটোরিকশা নিয়ন্ত্রণ করা হবে -ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান

তারিখ : ১০ অক্টোবর ২০২৬ খ্রি মোহাম্মদপুর এলাকার খাল সংস্কার ও পুনরুদ্ধার , ডেঙ্গু মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *