শিরোনাম

মানিকগঞ্জ বিআরটিএ: সেবার মানোন্নয়নে সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মাহবুব কামালের নেতৃত্ব

মানিকগঞ্জ প্রতিনিধি:

নাগরিকবান্ধব ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে মানিকগঞ্জ বিআরটিএ। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মাহবুব কামালের নেতৃত্বে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন, ফিটনেস ও মালিকানা-সংক্রান্ত বিভিন্ন সেবা আরও সুশৃঙ্খল ও সেবাগ্রহীতাবান্ধব করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বর্তমানে মানিকগঞ্জ বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টদের মতে, অফিসে সেবার গতি বৃদ্ধি, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণে গুরুত্বারোপ এবং গ্রাহকদের হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদান, আবেদন নিষ্পত্তিতে আন্তরিকতা এবং জবাবদিহিমূলক কর্মপরিবেশ গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীরা সমন্বিতভাবে কাজ করছেন।

সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মাহবুব কামাল সড়ক নিরাপত্তা, আইনানুগ যানবাহন পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করছেন। তাঁর নেতৃত্বে মানিকগঞ্জ বিআরটিএ সেবার মান উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে সচেষ্ট রয়েছে।

স্থানীয় সেবাগ্রহীতাদের প্রত্যাশা, এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকলে মানিকগঞ্জ বিআরটিএ ভবিষ্যতে আরও আধুনিক, দক্ষ ও সেবাকেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত হবে।

আরও দেখুন

ধনবাড়ী উপজেলা খাদ্য অফিসে সেবার মানোন্নয়নে মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্ব

টাংগাইল প্রতিনিধি: খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ধনবাড়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *