শিরোনাম

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর এবং ময়মনসিংহ অঞ্চলের “ম্যানেজারস’ মিটিং” অনুষ্ঠিত

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর এবং ময়মনসিংহ  অঞ্চলের  “ম্যানেজারস মিটিং” অনুষ্ঠিত  হলো ঢাকার  একটি অভিজাত হোটেলে, যেখানে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, মোঃ রেদোয়ান-উল করিম আনসারী, মোঃ ইসমাইল হোসেন সিরাজী, রবিন রাজন সাখাওয়াত এবং স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুর রহমান সরকার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন  ব্যাংকের সংশ্লিষ্ট অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্য্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও দেখুন

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সবচেয়ে বড় ঈদুল আজহা ক্যাম্পেইন চালু করেছে, যার মাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *