যমুনা ব্যাংকের ঢাকা উত্তর এবং ময়মনসিংহ অঞ্চলের “ম্যানেজারস মিটিং” অনুষ্ঠিত হলো ঢাকার একটি অভিজাত হোটেলে, যেখানে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, মোঃ রেদোয়ান-উল করিম আনসারী, মোঃ ইসমাইল হোসেন সিরাজী, রবিন রাজন সাখাওয়াত এবং স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুর রহমান সরকার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সংশ্লিষ্ট অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্য্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আরও দেখুন
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সাথে অংশীদারিত্বে …
businessbarta.com সবার জন্য businessbarta.com