জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ নাসিরুজ্জামান এবং মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শওকত আলী খান ব্যাংকের মুজিব কর্নারে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত এবং কেক কাটা হয়। এসময় উপব্যবস্থাপনা পরিচালক জনাব চানু গোপাল ঘোষ, জনাব খান ইকবাল হোসেন, জনাব সালমা বানু, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকগণ এবং সিবিএসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
দক্ষ নেতৃত্বে সেবার মানোন্নয়নে এগিয়ে লালমনিরহাট জেলা খাদ্য অফিস
লালমনিরহাট প্রতিনিধি: জেলার খাদ্য ব্যবস্থাপনা, সরকারি খাদ্যশস্য সংরক্ষণ এবং খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রমকে আরও গতিশীল ও …
businessbarta.com সবার জন্য businessbarta.com