শিরোনাম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হৃদরোগ বিভাগে “হার্ট ফেইলর ক্লিনিক’এর শুভ উদ্বোধন-

ময়মনসিংহ বিভাগ ও এর আশেপাশের এবং দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য হৃদরোগীদের মধ্যে যাদের হার্ট ফেইলর হয়েছে বা যাদের হার্ট ফেইলর এর ঝুঁকিতে রয়েছে তাদের সুচিকিৎসার জন্য এ ক্লিনিকটি যথাযথ ভূমিকা রাখবে।

গত ১১ অক্টোবর, মমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে “হার্ট ফেইলর ক্লিনিক’এর উদ্বোধন করা হয়।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস মহোদয়ের উদ্যোগে মমেক হাসপাতালে এই প্রশংসনীয় কার্যক্রমটি শুরু হয়েছে এবং এর আগেও তার উদ্যোগে ক্যাথল্যাব(হৃদরোগীদের এন্জিয়োগ্রাম) এর ব্যবস্থা করা হয় এখানে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা.সজল কৃষ্ণ ব্যানার্জী, বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশন অধ্যাপক, বিএসএমএমইউ হৃদরোগ বিভাগ সাবেক চেয়ারম্যান এবং অধ্যাপক ডা.আব্দুল্লাহ আল শাফী মজুমদার, বাংলাদেশ হার্ট ফেইলর সোসাইটি সভাপতি এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর সাবেক পরিচালক ।

উপস্থিত ছিলেন, মমেক হাসপাতাল হৃদরোগ বিভাগ বিভাগীয় প্রধান, হৃদরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ডা.গনপতি আদিত্য, সহযোগী অধ্যাপক ডা.খোরশেদ আলম, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ এবং হাসপাতাল উপপরিচালক, ডা.জাকিউল ইসলাম ।

উপস্থিত সকল বিশেষজ্ঞদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা “হার্ট ফেইলর ক্লিনিকটির” যাত্রা কে আরও সুন্দর ও সাফল্যমন্ডিত করবে এবং রোগীদের সেবা ও উন্নত চিকিৎসা প্রদানের পাশাপাশি বিভিন্ন গবেষণা ও একাডেমিক কার্যক্রমেও একটি ভবিষ্যত মাইলফলক হয়ে থাকবে বলে আশা ব্যাক্ত করছেন আয়োজকগণ।

উক্ত উদ্বোধন কার্যক্রমটি সভাপতিত্ব করেন, কার্ডিওলজি বিভাগ বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. গোবিন্দ পাল।
উদ্বোধনকালে অত্র হাসপাতালের সকল বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট সকল কর্মচারী কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে Top Ten Genius সম্মাননা প্রদান অনুষ্ঠিত

চলতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৫ এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *