শিরোনাম

অনলাইনে ফি-চার্জ আদায়ে কুমিল্লা সিটি কর্পোরেশন ও সোনালী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিভিন্ন ফি ও চার্জ আদায়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং সোনালী ব্যাংক পিএলসির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

২৯ জুলাই বুধবার কুমিল্লা সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. ইউসুফ মোল্লা (টিপু) এবং সোনালী ব্যাংকের জিএম অফিস কুমিল্লার জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জনাব মো. গোলাম সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে পরস্পর হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ আসলাম হোসেন, কুমিল্লা কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব কে. এম. নাজমুল আহসান ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। “

আরও দেখুন

সেবার মানোন্নয়নে এগিয়ে নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিস

নাটোর প্রতিনিধি: নাগরিকসেবায় আন্তরিকতা ও দায়িত্বশীলতায় প্রশংসিত সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদুল হক: নাগরিকদের পাসপোর্টসংক্রান্ত সেবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *