শিরোনাম

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়।

ঢাকা, ৯ ডিসেম্বর (মঙ্গলবার) ২০২৫

 

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৮ ডিসেম্বর (সোমবার) ২০২৫ তারিখে জনাব শামিমা আফরোজ মারলেস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-রুপগঞ্জ, জোবিঅ-আড়াইহাজার আওতাধীন মানেহরদি, কালিবাড়ি ও বিনাইরচর, আড়াইহাজার, নারায়ণগঞ্জ এলাকার ৫টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ১৯০ টি বাড়ির ২৪০ টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন ব্যাসের প্রায় ৪৪০ ফুট লাইন পাইপ জব্দ/অপসারণ করা হয়েছে। উল্লেখ্য যে, বড় বিনাইরচর, আড়াইহাজার এলাকায় ৫টি আবাসিক গ্রাহকদের বকেয়া বিল ১,২৫,০০০/- তাৎক্ষনিক আদায় করা হয়েছে।

একই দিনে, জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৩ এর আওতাধীন ওয়াসা রোড, মানিকনগর, ঢাকা এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ৬টি বৈধ গ্রাহকের অবৈধ ৪৬ টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৩/৪” ব্যাসের পাইপ- ১০ ফুট জব্দ/অপসারণ করা হয়েছে। বকেয়ার কারনে ৩টি গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ২”বিতরণ লাইন হতে ৪”বিতরণ লাইনে অনুমোদন বিহীন গ্যাস সংযোগ স্থানান্তর করায় ৮টি গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্নকৃত গ্যাস লাইন পুনঃসংযোগ করায় পুনরায় ১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, শাহাজাহানপুর এলাকায় ভিজিল্যান্স টিম কর্তৃক ৩টি গ্রাহকের ২৫টি ডাবল চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে ব্যবহারকারী বাধা প্রদান করায় অভিযানে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও পুলিশের এর সহযোগীতায় উক্ত ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোনাল বিক্রয় অফিস-আশুলিয়া এর নিজস্ব ব্যবস্থাপনায় আওতাধীন কাজী মার্কেট, ইউসুফ মার্কেট সংলগ্ন, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ৫০০ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্নসহ আনুমানিক ২৫০ ফুট পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ১০,২৭,৫৪৮ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।

এছাড়াও, জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁও, নারায়ণগঞ্জ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাট এর আওতাধীন পিরোজপুর, আষাঢ়িয়ার চর ও প্রতাপেরচর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ৪টি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে দৈনিক প্রায় ২,০৩,৮৩৩/- টাকার গ্যাস সাশ্রয় হয়েছে।

অধিকন্তু, অবৈধ গ্যাস ব্যবহার প্রতিরোধ ও সিস্টেম লস হ্রাসকল্পে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ -৬ ও মেট্রো ঢাকা রাজস্ব বিভাগ -৬ এর যৌথ উদ্যোগে পল্লবী বিক্রয় শাখা আওতাধীন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, জে. এস. লন্ড্রি ফ্যাশন, ব্রাইট ড্রাই ক্লিনিং এন্ড লন্ড্রি সার্ভিস, কে.এম ওয়াশিং প্লান্ট ও সুপার জিন্স ওয়াশিং নামক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ১ টি মোটর সহ কম্প্রেসর/বুস্টার মেশিন, ১ টি রেগুলেটর সহ লক উইং কর্ক, ১ ইঞ্চি ৭ ফিট হোজ পাইপ (১ টি), ১/২ ইঞ্চি ৮ ফিট হোজ পাইপ (১ টি), ৩/৪ ইঞ্চি ০৪ ফিট এমএস পাইপ জব্দ/অপসারণ করা হয়েছে। এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর ভিজিল্যান্স বিভাগ কর্তৃক মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ -৪ ও ৬ আওতাধীন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আশা ফুড প্রোডাক্টস ও ব্রাইট ইন্টারন্যাশনাল পরিদর্শন করা হয়েছে।

আরও দেখুন

খাদ্য ব্যবস্থাপনায় গতিশীলতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় কানিজ জাহান বিন্দুর নেতৃত্ব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের কাছে সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *