শিরোনাম

আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড -২০২১ পেল জনতা ব্যাংক

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২১ (গোল্ড ১ম স্থান) অর্জন করেছে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড। রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার ১ ডিসেম্বর রাতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ, সিএফও (ডিএমডি) মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ । রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংক সব সূচকে প্রথম স্থান অর্জন করায় এ পুরস্কার পেল। অনুষ্ঠানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, আইসিএমএবির সভাপতি মোঃ মামুনুর রশিদ, এফসিএমএ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ : বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *